২৭০০০ এ Primary শিক্ষক নিচ্ছে মেহেরুল Public স্কুল
ইনক্লুসিভ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি (বাংলা)
প্রতিষ্ঠিত: ৩ জানুয়ারি ২০২৫
শিক্ষা কার্যক্রম শুরু: ১ জানুয়ারি ২০২৭
প্রতিষ্ঠাতা: Dr. Mehrul Huda
সহ-প্রতিষ্ঠাতা: M. Mahbubur Rahman Bhuiyan
শিশুবান্ধব, প্রযুক্তিনির্ভর ও মূল্যবোধভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যোগ্য, উদ্যমী ও অভিজ্ঞ প্রার্থীদের নিকট থেকে নিম্নোক্ত পদসমূহে আবেদন আহ্বান করা হচ্ছে।
| পদবী | পদ সংখ্যা | যোগ্যতা ও অভিজ্ঞতা |
|---|---|---|
| অধ্যক্ষ (Principal) | ১ | বয়স সর্বোচ্চ ৫০ বছর। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি। ইংরেজি ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা। ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন বা কিন্ডারগার্টেন স্কুল পরিচালনায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা। অবসরপ্রাপ্ত ক্যাডেট কলেজ শিক্ষকগণ অগ্রাধিকার পাবেন। |
| সহকারী শিক্ষক (গণিত) | ১ | বয়স সর্বোচ্চ ৪৫ বছর। গণিতে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি। ইংরেজি ও কম্পিউটারে দক্ষতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কমপক্ষে ৩ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা। |
| সহকারী শিক্ষক (বিজ্ঞান/সামাজিক বিজ্ঞান) | ১ | সংশ্লিষ্ট বিষয়ে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি। ইংরেজি ও কম্পিউটারে দক্ষতা এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। |
| সহকারী শিক্ষক (ইংরেজি) | ১ | ইংরেজিতে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি। ইংরেজি ভাষা, AI অ্যাপ্লিকেশন ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। |
| সহকারী শিক্ষক (ধর্মীয় শিক্ষা) | ১ | হাফেজ, কামিল, দাওরায়ে হাদিস, ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর বা সমমান। তাফসির ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা। নির্বাচিত প্রার্থীকে ২৫-৩৫ জন হিফজ শিক্ষার্থীকে বিনামূল্যে পাঠদান করতে হবে। এ জন্য বিনামূল্যে একক আবাসনের ব্যবস্থা থাকবে। |
| হিসাবরক্ষক কাম প্রচার কর্মকর্তা | ১ | স্নাতক ডিগ্রি। হিসাবরক্ষণে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, AI অ্যাপ্লিকেশন ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা। |
| আয়া কাম রাঁধুনি | ১ | অষ্টম শ্রেণি পাস। বিদ্যালয়ের পরিচ্ছন্নতা, শিক্ষার্থী পরিচর্যা, আপ্যায়ন ও রান্নায় দক্ষতা। |
বেতন ও সুবিধা
অধ্যক্ষ
প্রশিক্ষণকাল (৩ মাস): ১৫,০০০ টাকা (১৩,০০০ + ২,০০০ লাঞ্চ ভাতা)
প্রশিক্ষণ শেষে: ২৭,০০০ টাকা
২৪ মাসের প্রবেশন সফলভাবে শেষ হলে: ৩২,০০০ টাকা
সহকারী শিক্ষক (সকল বিভাগ)
প্রশিক্ষণকাল: ১৩,০০০ টাকা
প্রশিক্ষণ শেষে: ২২,০০০ টাকা
প্রবেশন শেষে: ২৭,০০০ টাকা
হিসাবরক্ষক কাম প্রচার কর্মকর্তা
প্রশিক্ষণকাল: ১২,০০০ টাকা
প্রশিক্ষণ শেষে: ১৭,০০০ টাকা
প্রবেশন শেষে: ২২,০০০ টাকা
আয়া কাম রাঁধুনি
প্রশিক্ষণকাল: ৭,০০০ টাকা
প্রশিক্ষণ শেষে: ১০,০০০ টাকা
প্রবেশন শেষে: ১২,০০০ টাকা
সাধারণ শর্তাবলি
নারী প্রার্থী, যোগ্য প্রতিবন্ধী ব্যক্তি এবং NTRCA সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে:
বিস্তারিত জীবনবৃত্তান্ত (CV)
সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
সকল শিক্ষাগত সনদের ফটোকপি
অভিজ্ঞতার সনদ
নিয়োগপত্র ও স্থায়ীকরণপত্র
পূর্ববর্তী চাকরির অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র
মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা
আবেদন পাঠানোর ঠিকানা
সভাপতি
Dr. Mehrul Huda
Inclusive Public School & College
(মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের পাশে)
গ্রাম: বিলপাড়-দৌয়গাঁও
ডাকঘর: দৌয়গাঁও
উপজেলা: Bajitpur
জেলা: Kishoreganj-২৩৩৭
আবেদনের শেষ তারিখ
৬ জুলাই ২০২৬।

Comments