নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), এম আর এ সনদপ্রাপ্ত (০০০৪৬-০০৩২৭-০০৪২২), পিকেএসএফ এর সহযোগী সংস্থা হিসেবে দীর্ঘ দিন যাবৎ শরীয়তপুর, মাদারীপুর, চাঁদপুর, ফরিদপুর, বরিশাল, ও মুন্সীগঞ্জ জেলায় সুনামের সাথে ঋণ কার্যক্রম সহ অন্যান্য সামাজিক উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। বর্তমানে সংস্থার শূন্য পদে কিছু সংখ্যক জুনিয়র মাঠ সংগঠক নিয়োগ দিতে যাচ্ছে। পদবিঃ- জুনিয়র মাঠ সংগঠক শূন্যপদঃ- ৩০।
আবেদনের শেষ তারিখঃ- ১৬.০৭.২০২৬ইং
বয়সঃ- সর্বোচ্চ ৩৫ বছর
স্থান:- নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)'র কর্ম এলাকা।
বেতন:- শিক্ষানবিশকালে সর্বসাকূল্যে বেতন (২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা এবং প্রতি কর্মদিবসের জন্য টিফিন ভাতা ৬৫/-(পয়ষট্টি) টাকা। স্থাযীকরনের পর বেতন ৩৫,৪০০/- (পঁয়ত্রিশ হাজার চারশত) টাকা এবং গ্রাচুইটি, ছুটি নগদায়ন, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, দুই দিন সাপ্তাহিক ছুটি সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। (স্থায়ীকরনের সময় কাল ০৬ (ছয়) মাস)। শিক্ষাগত যোগ্যতাঃ- নূন্যতম স্নাতক পাশ। মহিলা ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
দায়িত্ব ও কর্মপরিধিঃ- ১) নিয়মিত সঞ্চয়, ঋণের কিস্তি আদায় ও সদস্যদের মাঝে ঋন বিতরন করা। ২) নতুন সমিতি গঠনের জন্য জরীপ করা ও জরীপকৃত সদস্যের তালিকা তৈরি করা। ৩) শাখা ব্যবস্থাপক ও হিসাব রক্ষকের সাথে ঋণ বিতরনে সহযোগিতা করা। ৪) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রতিবেদন পেশ করা। ৫) সর্বপরি, মাঠ পর্যায়ে ও অফিস পর্যায়ে ঋণ কার্যক্রম বাস্তবায়ন করা। ৬) এ ছাড়া সংস্থা কর্তৃক প্রদত্ত যে কোন অতিরিক্ত দায়িত্ব পালন করা। আবেদন পাঠানোর নিয়মঃ- জুনিয়র মাঠ সংগঠক পদের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ জুলাই ২০২৬ ইং তারিখের মধ্যে নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)'র অনুকুলে ২০০/-(দুইশত) টাকার ব্যাংক ড্রাফ্ট/পে অর্ডার (অফেরৎযোগ্য), পূর্ন জীবন-বৃত্তান্ত, মোবাইল নম্বর, সদ্য তোলা ৩ কপিছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন, কর্মরত সংস্থার নিয়োগ পত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আবেদন যুগ্ম-পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) বিভাগ বরাবর প্রেরনের জন্য অনুরোধ করা গেল। প্রেরনের ঠিকানা: নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা), ডাকঘর: নড়িয়া-৮০২০, উপজেলা: নড়িয়া, জেলা: শরীয়তপুর। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। মাইক্রো-সফট অফিস প্যাকেজে (এম এস ওয়ার্ড, এম এস এক্সেল, পাওয়ার পয়েন্ট) সম্পর্কে কম্পিউটারে ভাল দক্ষতা থাকা বাধ্যতামুলক। বাংলা ও ইংরেজী উভয় ভাষাতে বলা ও লেখায় খুব ভালো দক্ষতা থাকতে হবে।
নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)'র কর্তৃপক্ষ যে কোন আবেদন পত্র বা নিয়োগ কার্যক্রম যে কোন পর্যায়ে বাতিল করার অধিকার রাখেন।
যোগাযোগ: মো: জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ)। মোবাইল: ০১৭৩৫-৩৪৩৩০৪ |
Comments