যমুনা ফিউচার পার্ক এপেল গেজেটে ৫০০০০ এ HSC পাস হলেই বিক্রয়কর্মী নিচ্ছে
কোম্পানি: Apple Gadgets (Apple Gadgets Ltd.)
পদের নাম: সেলস এক্সিকিউটিভ (আউটলেট)
মূল তথ্যাবলী
- পদসংখ্যা: ২০ জন
- সাক্ষাৎকারের তারিখ: ২৫ ও ২৬ আগস্ট (মঙ্গলবার ও বুধবার)
- সাক্ষাৎকারের সময়: সকাল ১০:৩০ থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত
- বেতন ও ইনসেন্টিভ: সর্বসাকুল্যে ৩০,০০০ – ৫০,০০০ টাকা
- কর্মস্থল: যমুনা ফিউচার পার্ক / বসুন্ধরা সিটির আউটলেট
যোগ্যতা ও প্রয়োজনীয়তা
- শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (HSC) বা সমমান পাস।
- অভিজ্ঞতা: মোবাইল ফোন, গ্যাজেটস বা প্রযুক্তি পণ্যের সরাসরি বিক্রয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- দক্ষতা: স্পষ্ট উচ্চারণসহ ভালো যোগাযোগ দক্ষতা, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে আগ্রহ এবং গ্রাহকসেবায় আন্তরিক হতে হবে।
- অন্যান্য: দলগতভাবে কাজ করার সক্ষমতা, চাপের মধ্যে কাজ করার মানসিকতা এবং দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানে কাজ করার আগ্রহ থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউতে উপস্থিত হতে অনুরোধ করা হয়েছে।
- প্রয়োজনীয় কাগজপত্র:
- চাকরির আবেদনপত্র ও পূর্ণ জীবনবৃত্তান্ত (CV)
- সদ্য তোলা ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি
- সিটি কর্পোরেশন/পৌরসভা কর্তৃক প্রদত্ত সনদপত্র বা জাতীয় পরিচয়পত্র (NID)
- প্রাতিষ্ঠানিক শিক্ষার ফটোকপি সনদপত্র
- অভিজ্ঞতার সনদপত্র
- সাক্ষাৎকারের স্থান: Rich Tower, Level- 5, Otobi building (Opposite of Bashundhara City Shopping Complex).
অন্যান্য সুযোগ-সুবিধা
মেডিকেল ইন্স্যুরেন্স, Employee of the Month, মোবাইল বিল, উৎসব বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা, SMILE Gift, দীর্ঘমেয়াদি চাকরি উপহার বা সম্মাননা, বাৎসরিক ছুটি নগদায়ন, কর্মজীবন বর্ষপূর্তি পুরস্কার এবং জন্মদিন উপহার।


Comments