বাইকে ড্রাইভিং লাইসেন্স সহ থাকে ২৮০০০ এ কাজ শুরু করতে পারেন
অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন "এ্যাডো"
PKSF ও বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তা প্রাপ্ত এবং এমআরএ সনদ প্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান "এ্যাডো" শাখা সম্প্রসারণের লক্ষ্যে পুরুষ ও মহিলা যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করেছে।
| পদ | পদসংখ্যা | বয়স | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা |
|---|---|---|---|---|
| শাখা ব্যবস্থাপক | ৫ জন | সর্বোচ্চ ৪০ বছর | স্নাতক/স্নাতকোত্তর | ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। |
| অভ্যন্তরীণ নিরীক্ষক | ৩ জন | সর্বোচ্চ ৩৫ বছর | বিবিএ/এমবিএ | সফটওয়্যার, রিপোর্টিং ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং ঋণ কার্যক্রমে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা। |
| ফিল্ড অফিসার | ২০ জন | ২৫–৩৫ বছর | স্নাতক/স্নাতকোত্তর/এইচএসসি | অভিজ্ঞতার প্রয়োজন নেই। ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞদের অগ্রাধিকার। |
💰 বেতন ও ভাতা
শাখা ব্যবস্থাপক:
শিক্ষানবীশ: ৩২,০০০ টাকা
স্থায়ীকরণের পর: ৩৬,০০০ টাকা
জ্বালানি: ৩,৫০০ টাকা | মোবাইল: ৪০০ টাকা
অভ্যন্তরীণ নিরীক্ষক:
শিক্ষানবীশ: ৩০,০০০ টাকা
স্থায়ীকরণের পর: ৩৬,০০০ টাকা
মোবাইল: ৩০০ টাকা। অভিজ্ঞদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে।
ফিল্ড অফিসার:
স্নাতক/স্নাতকোত্তর: শিক্ষানবীশ ২৪,০০০ টাকা, স্থায়ীকরণের পর ২৮,০০০ টাকা।
এইচএসসি: শিক্ষানবীশ ২২,০০০ টাকা, স্থায়ীকরণের পর ২৫,০০০ টাকা।
জ্বালানি: ৩,০০০ টাকা | মোবাইল: ৩০০ টাকা
🎁 অন্যান্য সুযোগ-সুবিধা
- চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বছরে ২টি উৎসব বোনাস।
- বৈশাখী ভাতা।
- প্রভিডেন্ট ফান্ড (PF)।
- গ্রাচ্যুইটি সুবিধা।
- বার্ষিক ৫% ইনক্রিমেন্ট।
- কর্মী কল্যাণ সুবিধা।
- সাপ্তাহিক ২ দিন ছুটি।
- সকল সরকারি ছুটির সুযোগ।
📌 গুরুত্বপূর্ণ শর্তাবলী
- সকল পদের শিক্ষানবীশকাল ৬ মাস।
- সকল প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করে ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার করতে হবে।
- বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
- চাকরিতে যোগদানের সময় ফেরতযোগ্য জামানত হিসেবে ১ মাসের বেতনের সমপরিমাণ টাকা জমা দিতে হবে।
- শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে।
- চূড়ান্তভাবে নির্বাচিতদের কর্ম এলাকা কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা ও নাটোর জেলার মধ্যে হবে।
- যে কোনো প্রকার অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।
📅 আবেদনের শেষ তারিখ
📄 আবেদন করার নিয়ম
নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র, মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ডের সত্যায়িত কপি জমা দিতে হবে।
খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে নির্ধারিত ঠিকানায় ১৭/০৯/২০২৬ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।
📍 আবেদন পাঠানোর ঠিকানা
অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন "এ্যাডো"
প্রধান কার্যালয়
বাড়ী নং- ৫৪৬ (২য় তলা), উপজেলা রোড
কুষ্টিয়া সদর, কুষ্টিয়া
📞 মোবাইল: ০১৩২৯-৬৮২৩০০
🌐 ওয়েবসাইট: www.ahdobd.org
আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তির সকল শর্ত ভালোভাবে পড়ে নিন এবং প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করুন।

Comments