৩১০০০ এ কাজ দিচ্ছে ইষ্টার্ন ব্যাংক

 


ট্রেইনি রিলেশনশিপ অফিসার

(ব্রাঞ্চ সেলস), রিটেইল ও এসএমই ব্যাংকিং

প্রধান দায়িত্বসমূহ

  • ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং পণ্য ও সেবা যেমন—অ্যাকাউন্ট, ডিপোজিট, কার্ড, ঋণ এবং অন্যান্য সেবা প্রচার ও বিক্রয় করা।

  • ত্রৈমাসিক ও বার্ষিক বিক্রয় লক্ষ্যমাত্রা এবং নির্ধারিত উদ্দেশ্য অর্জন করা।

  • বিভিন্ন বিক্রয় প্রচারণা ও ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা।

  • সম্ভাব্য নতুন গ্রাহকদের ব্যাংকের আওতায় নিয়ে আসা এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।

  • গ্রাহকদের প্রয়োজন দ্রুত ও পেশাদারভাবে পূরণের মাধ্যমে উন্নতমানের গ্রাহকসেবা নিশ্চিত করা।

  • বিক্রয় কার্যক্রমের অগ্রগতি ও বাজারের বিভিন্ন প্রবণতা সম্পর্কে লাইন ম্যানেজার ও বিভাগীয় প্রধানকে অবহিত করা।

  • প্রয়োজন অনুযায়ী ঋণ আদায় ও পুনরুদ্ধার কার্যক্রমে সহযোগিতা করা।

যোগ্যতা ও অন্যান্য দক্ষতা

  • স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

  • সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে সদ্য স্নাতক প্রার্থীদেরও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে।

  • সংখ্যাভিত্তিক (Target-driven) ব্যাংকিং ক্যারিয়ার গড়ার প্রতি আগ্রহী হতে হবে।

  • বিক্রয় কার্যক্রম, গ্রাহকসেবা কৌশল ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।

  • চমৎকার যোগাযোগ দক্ষতা, ভালো দর-কষাকষির ক্ষমতা এবং স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।

  • মিশুক, আত্মবিশ্বাসী ও প্রভাব বিস্তারকারী ব্যক্তিত্বের অধিকারী হতে হবে।

  • অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষ হতে হবে।

কর্মস্থল

বাংলাদেশের বিভিন্ন ইবিএল শাখা

বেতন ও সুযোগ-সুবিধা

  • মাসিক মোট বেতন: ৩১,০০০ টাকা

  • উৎসব বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন ব্যয় ফেরত, ছুটির সুবিধা এবং মানবসম্পদ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।

  • কাঠামোবদ্ধ কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে ক্যারিয়ার উন্নয়নের সুযোগ।

  • প্রশিক্ষণকাল সফলভাবে সম্পন্ন করার পর স্থায়ী কর্মী হিসেবে জুনিয়র অফিসার পদে নিয়োগের সুযোগ।

  • আধুনিক প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক কর্মপরিবেশ।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে ইস্টার্ন ব্যাংকের ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন করুন: www.ebl.com.bd/career

বিঃদ্রঃ শুধুমাত্র বাছাইকৃত (Shortlisted) প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

Comments